মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
গাইবান্ধায় দরিদ্র মহিলাদের মাঝে ছিন্নমূল মহিলা সমিতির ছাগল বিতরণ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৩ পিএম   (ভিজিট : ৫৩৬)
গাইবান্ধায় দরিদ্র মহিলার মাঝে ছাগল বিতরণ করেছে  ছিন্নমূল মহিলা সমিতি।   

গাইবান্ধার  বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ছিন্নমূল মহিলা সমিতি কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় ছাগল পালনের মাধ্যমে হতঃদরিদ্র মহিলাদের অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প এর আওতায় ছাগল পালন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ ও বিনামূল্যে ছাগন বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মহিলা সমিতির হলরুমে নির্বাহী পরিচালক মোঃ মুর্শীদুর রহমান খান এর সভাপতিতেত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সদর এর প্রতিনিধি মোঃ জাহাঞ্জীর আলম বাবু, সহকারী কমিশনার (ভূমি), সদর, গাইবান্ধা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ সুজন মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সদর, গাইবান্ধা, প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম সরকার।

 প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন তরুন কুমার দত্ত, উপজেলা প্রাণি সম্পদ অফিসার, সদর, গাইবান্ধা। 

প্রশিক্ষন শেষে ১০ জন হতঃদরিদ্র মহিলার মাঝে ২টি করে ছাগল বিতরন করা হয়।

আজকালের খবর/আরএম











আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft