রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
কলাপাড়ায় হাতপাখা সমর্থকের গরু চুরি, গোস্ত বিক্রির সময় আটক ১
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ৫৩২)
কলাপাড়ায় হাতপাখার সমর্থকে গোয়ালঘর থেকে গরু চুরি করে জবাই ও মাংস বিক্রির ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কৃষকদল সভাপতিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯ ঘটিকায় খালের মধ্যে গরুর মাথা টি ভাসতে দেখেন এলাকাবাসী। গরুর কাটা মাথা দেখেই সনাক্ত করেন ভুক্তভোগী। 

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি রাতে কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন এর চরপাড়া গ্রামে সহিদুল হাওলাদার এর গোয়ালঘর থেকে একটি গরু চুরি হয়। পরদিন গরুটি না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন তিনি এবং স্থানীয়দের বিষয়টি জানান। ১৫ ফেব্রুয়ারি সকালে কলাপাড়া পৌর শহরে কসাই মিলন এর কাছে প্রায় ২৫ কেজি মাংস বিক্রি করতে গেলে সন্দেহ হয়। এ সময় কসাই মিলন থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মো. আজিজুল বয়াতী নামে এক যুবককে মাংসসহ আটক করে।

সোমবার রাত প্রায় ১০টার দিকে মুনসুর জমাদ্দার (৪৫) ও আলআমিন (২৮) ভুক্তভোগী সহিদুলের বাড়িতে গিয়ে গরুর দাম পরিশোধের কথা বলেন। এ সময় বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে আলআমিনের বাবা সাজ্জেক হাওলাদার ঘটনাটি সমঝোতার মাধ্যমে মীমাংসার কথা বলেন এবং সমঝোতা না হলে ঝামেলা হতে পারে বলেও হুমকি দেন বলে জানান স্থানীয়রা।

এ ঘটনায় গরুর মালিক সহিদুল হাওলাদার কলাপাড়া থানায় মুনসুর জমাদ্দার কে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি স্থানীয় কৃষকদলের সভাপতি বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গরুটি চুরি করার পর খালের পাশের একটি গোল বাগানে বসে জবাই করা হয় এবং মাথাটি মাটিতে পুঁতে রাখা হয়। চারদিন পর জোয়ারের পানিতে সেটি ভেসে ওঠে। এ ঘটনায় পুরো ইউনিয়নের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন।

এ বিষয়ে কলাপাড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন জানান, গরু চুরির ঘটনায় মাংসসহ একজনকে আটক করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।

কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft