বুধবার ২৬ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরের যৌথ বাহিনীর অভিযানে, অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪২ এএম   (ভিজিট : ৩৯৪)
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার উত্তর কুশাখালী ইউনিয়নের ফরাসগঞ্জ গ্রামে বিশেষ অভিযান চালিয়ে আবুল কালাম ওরফে আজাদ নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায়  পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া আবুল কালাম ফরাসগঞ্জ গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি ইউনিয়ন বিএনপির রাজনীতি সাথে জড়িত বলে স্থানীয়রা জানান।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল এবং পুলিশের একটি টিম যৌথভাবে ফরাসগঞ্জ এলাকায় এই বিশেষ অপারেশন পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মেজর রাহাত খান। এসময় আসামির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি রামদা, একটি ছুরি, একটি ডিফেন্স স্টিক, একটি ইলেকট্রনিক শটার এবং তিনটি মোবাইল ফোন (দুটি স্মার্টফোন ও একটি বাটন ফোন) জব্দ করা হয়।

অভিযান শেষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত মালামালসহ চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। চন্দ্রগঞ্জ থানার ওসি জানান, গ্রেপ্তারকৃত আবুল কালাম ওরফে আজাদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

আজকালের খবর/ আর এম 










আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft