শুক্রবার ২৮ আগস্ট ২০২৬
ঢাবি মেসডার উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০১ পিএম   (ভিজিট : ১৯২২)
মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (মেসডা) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

মেসডা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মারুফ হোসেন মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফারজানা নির্জনা।

প্রধান অতিথির বক্তব্যে মনির হায়দার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকে নিজ নিজ পছন্দের প্রার্থীকেই ভোট দেবেন। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বাংলাদেশ ও জনগণের ভবিষ্যৎ আরও সুন্দর ও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে মেসডার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে গণিত বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইমন হুসাইনকে সভাপতি এবং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।


আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft