বাংলাদেশ জামায়াতের আমির ডা: শফিকুর রহমান বলেছেন মহান আল্লাহ যদি আমাদের কামিয়াফ করে তা হলে ক্ষমতা গেলে বিগত সময়ে পাচার করা অর্থ পেটে হাত ঢুকিয়ে বের করে আনা হবে।
তিনি বলেন সমাজে ন্যায় বিচার নিশ্চিত করতে চাই গ্রামের একজন সাধারণ মানুষে অপরাধ যে সাজা হবে প্রধানমন্ত্রী কিংবা রাষ্টপতি যদি ও এক অপরাধে তাদের সে সাজা হবে। আইন থাকবে সবার জন্য সমান।
শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত কর্তৃক আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা মাস্টার মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ডা: শফিকুর রহমান আরও বলেন, নির্বাচনী প্রচারণা কালে ইতিমধ্যে আমার বাধা প্রদানের লক্ষ্য করেছি। শেরপুরে জামায়াত নেতাকে হত্যা করে তারা আমাদের গতি থামাতে চায়। আমরা তাদের বলতে চাই আমার মহান আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনা। প্রয়োজনে জীবন দিবো তবুও হার মানবো না।
তিনি বলেন ক্ষমতায় গেলে প্রত্যেকের সম্মান, জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। একদল আমাদের সাথে লাগাতে বাঁধাতে চায়। আমরা সকল ধর্মের সকল বর্ণের মানুষের সমান মর্যাদা নিশ্চিত করবো। প্রত্যেক ধর্মের লোক তাদের ধর্ম পালন করবে তাদের কেউ বাধা দিতে পারবে না। ক্ষমতায় গেলে অতীতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের হামলকারী খুঁজে বের করা এবং বিচার নিশ্চিত করবো ইনশাআলাøহ। আপনারা আগামী ১২ ফেব্রুয়ারী সন্ত্রাস, চাঁদাবাজি ও দূর্নীতিবাজদের ভয়কট করার আহবান জানান।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুম, ঢাকা উত্তর মহানগর শাখা সেক্রেটারী ও লক্ষ্মীপুর সদর আসনের দলীয় প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি প্রমুখ। সমাবেশে দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ ১১ জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/কাওছার