মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
গাইবান্ধা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৪:৩৪ পিএম   (ভিজিট : ৪৫২)
গাইবান্ধা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব (পিআরএল) মো. রুহুল আল সিদ্দিকী এবং বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ। 

কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য দেন প্রধান অতিথির সহধর্মিণী সামসাদ আরা, উপাধ্যক্ষের সহধর্মিণী তাজনুর আফজা, ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক- শিক্ষক পরিষদের সম্পাদক মো. মাসুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এবিএম জিলুর রহমান ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক শারমিন চৌধুরী। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। 
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত রুহুল আল সিদ্দিকী বলেন, ছাত্রছাত্রীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ থাকলে প্রকৃত শিক্ষা লাভ হবে না, তাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনায় জ্ঞান অর্জন করতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, ধৈর্য, আত্মবিশ্বাস ও দলগত চেতনা গড়ে ওঠে।

এর আগে সকালে মশাল প্রজ্জ্বলন করে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. সুলতান মাহমুদ। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ২৩টি ইভেন্টে ৭৯ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়। 
এআরজে






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft