মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৪:৩০ পিএম   (ভিজিট : ৩১১)
গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম ও বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান।  পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মিনু আক্তার বানু, মেহেদুল ইসলাম প্রধান, খলিলুর রহমান, সামছুদ্দিন মন্ডল, আবু সাঈদ, সাইফুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষা কেবল পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ নয়; শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, ধৈর্য, আত্মবিশ্বাস ও দলগত চেতনা গড়ে ওঠে। তিনি আরও বলেন, গাইবান্ধায় বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার দিক থেকে জেলার অন্যতম। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেলার শীর্ষস্থান ধরে রেখেছে। শেষে অনুষ্ঠানে অতিথিবৃন্দ খেলায় বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের অফিস সহকারীদের হাতে পুরস্কার তুলে দেন।
এআরজে






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft