শনিবার ৪ এপ্রিল ২০২৬
আলোচনায় হাদিকে নিয়ে জিয়া হকের কবিতা ও গান
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৭:১৫ পিএম  আপডেট: ১৭.১২.২০২৫ ৭:২৮ পিএম  (ভিজিট : ১১০১)
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে নিয়ে লেখা কবি জিয়া হকের একটি কবিতা ও গান জয় করেছে নেটিজেনদের হৃদয়। তার লেখা ‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’ মাত্র দুই দিনে ১২ মিলিয়নেরও বেশি ভিউ এবং ‘হাদি তুই ফিরে আয়’ সংগীতটি ৭ লাখেরও বেশি ভিউ হয়েছে।

‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’ গত দুই দিনে শুধু পাঁচজনের ওয়াল থেকে ১২ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। শিল্পী আবু উবায়দার ইউটিউব থেকেই দুই দিনে সাত লাখেরও বেশি ‘হাদি তুই ফিরে আয়’ বিপ্লবী সংগীতটি। ‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’ কবিতাটি ওসমান গণি’র অ্যাকাউন্ট থেকে মাত্র দুই দিনে ৩.৯ মিলিয়ন, মহিউদ্দিন হাসান খান ওরফে খান সাহেবের একাউন্ট থেকে ১.৯ মিলিয়ন ভিউ হয়েছে।

এসবের বাইরে ইনস্ট্যাগ্রাম ও টিকটকেও সমান তালে ঝড় তুলেছে জিয়া হকের লেখা বিপ্লবি কবিতা ও শপথের এই গানটি। খসড়া পরিসংখ্যান বলছে, বিজয় দিবসের দিনেই দিনেই ‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’ কবিতাটি ১০ মিলিয়নের মাইল ফলক অতিক্রম করেছে। 

এ নিয়ে কবিতা ও গানের লেখক জিয়া হক বলেছেন, ‘কবিতার বেল নাই’র যুগে’ এটা অবশ্যই বিরাট ব্যাপার। সামান্য একটি কবিতা এত এত মানুষ শুনবে এটা আমার কাছে অকল্পনীয়। আমার সামান্য প্রচেষ্টা কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে, যা সত্যিই বিস্ময়কর! গতকাল ও আজকে ফেসবুকে কয়েক হাজার টেক্সট পেয়েছি। আবেগঘন সব টেক্সট। সবার আকুতি, ওসমান হাদি ভাই ফিরে আসুক আমাদের মাঝে সম্পূর্ণ সুস্থ হয়ে।’

তিনি বলেন, ‘আমার লেখালেখির প্রচেষ্টা অব্যাহত রাখতে এসব ব্যাপার-স্যাপার শক্তি-সাহস যোগাবে। সবার দোয়া ও ভালোবাসা চাই।’ 

কবি জিয়া হকের কবিতা ও গানের কমেন্টে অনেকে দারুণ ইতিবাচক মন্তব্য করেছেন। কবি আবিদ আজম লিখেছেন, ‘কবি জিয়া হক, তুমি এটা ডিজার্ভ করো।’

ওয়াহিদ হাসান লিখেছেন, ‘আমি কবি নজরুলকে দেখিনি তবে কবি জিয়া হককে দেখেছি। তিনি এ যুগের নজরুল। ব্রাভো জিয়া হক।’

শিল্পী আবু উবায়দা ঘোষণা দিয়েছেন, আগামী এক মাসে তার ইউটিউব থেকে যত টাকা আয় হবে, পুরোটা হাদি’র পরিবারকে গিফট হিসেবে দিবেন।

‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’ কবিতাটি বিশিষ্ট বাচিকশিল্পী মৃন্ময় মিজান, আলোচিত কবি ও সাহিত্যিক দ্রিপ্র হাসান ও বাচিকশিল্পী কঠোর হাসানসহ অনেকেই আবৃত্তি করেছেন।

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft