শনিবার ৪ এপ্রিল ২০২৬
বোন কে নিয়ে গান, গাইলেন স্বীকৃতি ও লাবনী।
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৮:৪১ পিএম   (ভিজিট : ৭০৪)
“ওরে তুই আমার জান প্রাণ
তুই আমার বোন
তুই আমার ধ্যান জ্ঞান
তুই আমার বোন” 

দুই বোনের গল্প নিয়ে এমন একটি গানে কন্ঠ দিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি এবং মমতাজ রহমান লাবনী।  ব্যক্তিজীবনেও যারা আপন দুই বোন। সঙ্গীতাঙ্গনে দুই বোনই ইতিমধ্যে বেশ শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। বড় বোন স্বীকৃতি পেশাগতভাবে বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র সহ সকল মাধ্যমে প্রায় ৩০ বছর ধরে গান গেয়ে চলেছেন। জনপ্রিয়তা পেয়েছে উল্লেখযোগ্য বেশকিছু গান। বড় বোনের দেখানো পথ অনুসরণ করেই সঙ্গীতাঙ্গনে পদচারণা শুরু হয় লাবনী'র। তিনিও গেয়ে চলেছেন বেতার, টেলিভিশন সহ চলচ্চিত্রের গানেও। দুই বোনের গল্প কে গানে গানে প্রকাশ করেছেন লুৎফর হাসান এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন শান সায়েক। 

গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে স্বীকৃতি বলেন— “লাবনী আমার আদরের ছোট বোন। যেহেতু দুজনেই সঙ্গীত জগতে আছি তাই অনেকদিন ধরেই ইচ্ছে ছিল দুই বোন মিলে একসাথে কোন গানে কন্ঠ দেওয়ার। অবশেষে সেই ইচ্ছে পূরণ হলো বলে আমরা ভিষণ আনন্দিত। লুৎফর হাসান চমৎকার লিখেছেন, গানের কথার সাথে সুরের প্রতি যথাযথ সুবিচার করেছেন শান সায়েক। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।

খুব শিগগিরই গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে বলে জানিয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি।

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft