শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
মাদারীপুরে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১০:৪৪ এএম   (ভিজিট : ৫০৭)
মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (১১ অক্টোবর) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শামীম আহমেদ। তিনি পেশায় কাভার্ডভ্যানের চালক। তবে তার পুরো পরিচয় জানা যায়নি। 

হাইওয়ে পুলিশ জানায়, লাবিবা পরিবহনের একটি বাস শিবচরের কুতুবপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের অপর পাশে চলে যায়। ঠিক সেই সময় পেছন থেকে আসা আরেকটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান চালক শামীম আহমেদ ঘটনাস্থলেই নিহত হন। 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
 
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তার নাম শামীম। তবে তার বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft