বুধবার ২৬ আগস্ট ২০২৬
সার্চ ইঞ্জিন সিজন-২: তথ্য-প্রযুক্তির আলোয় বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৫:২৮ পিএম   (ভিজিট : ২৬৯১)
দেশের জনপ্রিয় টেক-শো “সার্চ ইঞ্জিন” আবারও আসছে নতুন সিজন নিয়ে এনিগমা মাল্টিমিডিয়া লি.-এর উদ্যোগে নির্মিত এ অনুষ্ঠান আজ ৪ অক্টোবর থেকে সার্চ ইঞ্জিন সিজন-২ শুরু করতে যাচ্ছে।

তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি, উদ্যোক্তাদের গল্প, উদ্ভাবন, সরকারি-বেসরকারি উদ্যোগ, তথ্য-সুরক্ষা ও নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা— এসব বিষয় নতুন সিজনে আলোচনায় থাকবে। পাশাপাশি থাকবেন প্রযুক্তি বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তারা।

এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড -এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহমিদুল ইসলাম বলেন, “দেশের প্রতি ভালোবাসা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা এই অনুষ্ঠানটি চালু করেছি। প্রযুক্তির সুফল মানুষের কাছে পৌঁছে দিতেই ‘সার্চ ইঞ্জিন’ আমাদের ধারাবাহিক প্রচেষ্টা।”

অনুষ্ঠানটি দেখা যাবে প্রতি শনিবার রাত ৮.৩০ মি. চ্যানেল ২৪-এ। একই দিন রাত ১১টায় সম্প্রচারিত হবে এনিগমা টিভির ফেসবুক, ইউটিউব ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

সার্চ ইঞ্জিন সিজন-২— প্রযুক্তির আলোয় নতুন বাংলাদেশের পথে এক নতুন যাত্রা।

আজকালের খবর/আতে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft