মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
পারস্পরিক আস্থা ও শ্রদ্ধা না থাকলে সংস্কার কাজে আসবে না: মঈন খান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪২ পিএম   (ভিজিট : ৪৪৪)
পারস্পরিক আস্থা ও শ্রদ্ধা না থাকলে সংস্কার কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপে ‘গণতান্ত্রিক পুনর্গঠন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ থাকতে হবে। অন্যথায় সংস্কার কাজে আসবে না। খোলা মন নিয়ে আলোচনায় বসতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো সবাই সংস্কার নিয়ে একমত হয়ে যাবে এটা ভাবা ভুল। সবাইকে একমতে এনে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধরণায় বিশ্বাস করি না। প্রথাগত পদ্ধতি থেকে আমাদের বের হতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, প্রথাগত ধারণা ও বদ্ধ চিন্তা ভাবনা নিয়ে রাজনীতি করলে ৫ আগস্টের মতো পরিণতি আবারও ঘটতে পারে। 

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দল একমত। ভোটাররা যাকে ভোট দিবেন তারাই জিতবে। এটি নিয়ে বিরোধের কিছু নেই।

আজকালের খবর/বিএস 










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft