সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১২ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৮ পিএম   (ভিজিট : ৪০৬)
দেশের ১২ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিনদিনে এসব অঞ্চলের নদীগুলোর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রংপুর বিভাগের ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানিসমতল বাড়তে পারে এবং তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা পার করতে পারে। এসময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে।

একই সঙ্গে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভোগাই-কংস নদ-নদীগুলোর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম বিভাগের মুহুরী, সিলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, আজসহ আগামী দুদিন দেশের অভ্যন্তরে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে নদ-নদীর পানি বাড়তে পারে। উজান থেকে পানি আসতে পারে। তবে এসব পানি কমে যাবে।


আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft