সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
দামুড়হুদায় বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৬:১৬ পিএম   (ভিজিট : ৪৬৫)
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামে ছাদ থেকে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফ হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আলিফ হোসেন সুবলপুর গ্রামের কৃষক আব্দুল মোমিনের ছেলে। 

আলিফের চাচা কালাম হোসেন জানান, প্রতিবেশী বাবুর বাড়ির ছাদে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল আলিফ। এক পর্যায়ে চিৎকার শুনে তারা ছুটে গিয়ে দেখেন বাড়ির পাশ দিয়ে যাওয়া পল্লি বিদ্যুতের তারে ঝুলছে আলিফ। প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কীভাবে ছাদ থেকে পড়ে গেল, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। শিশুরা খেলতে খেলতে অসাবধানতাবশত পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, আলিফ স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর তারা পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আজকালের খবর/ওআর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft