বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
নৌবাহিনী ও বামনা থানা পুলিশের সমন্বয়ে চেকপোস্ট পরিচালনা
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৯:০২ পিএম   (ভিজিট : ৯৩৮)
বাংলাদেশ নৌবাহিনী ও বামনা থানা পুলিশের সমন্বয়ে গত সোমবার যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। 

এদিন বেলা ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত  লে. মো. হানিন আল তুরাবীর বরগুনার কন্টিনজেন্ট বামনা ডিটাচমেন্ট ও বামনা থানা এসআই চন্দন দের নেতৃত্বে ১৮ সদস্যবিশিষ্ট একটি দল বামনা উপজেলার সোনাখালি বাজার সংলগ্ন  এলাকায় নৌবাহিনী ও বামনা থানা পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর চেকপোস্ট পরিচালনা করা হয়।

চেকপোস্ট চলাকালীন মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। চেকপোস্ট চলাকালীন মোট চারটি মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করা হয়। এর মধ্যে ছয়টি বাইকের হেলমেট ও নথিপত্র ঠিক না থাকায় ছয় হাজার টাকা জরিমানা করা হয় এবং তিনটি মোটর সাইকেল জব্দ করা হয়।

চেকপোস্ট চলাকালীন কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক ছিল।

আজকালের খবর/আরইউ







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft