রবিবার ১৮ জানুয়ারি ২০২৬
হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ মে, ২০২৫, ১০:২০ এএম
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পুলিশের হাত থেকে আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় জনতা। শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।ছিনিয়ে নেওয়া ব্যক্তি আশরাফ উদ্দিন। তিনি কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং চর কাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যাচেষ্টা ও নাশকতার মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আশরাফ উদ্দিনকে শনিবার দুপুরে কমলনগর থানা-পুলিশের একটি দল গ্রেপ্তার করে। এ সময় তার হাতে হাতকড়াও লাগানো হয়। গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে কয়েক হাজার নারী-পুরুষ এক হয়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ শুরু করে। 

একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা আশরাফকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। আওয়ামী লীগ নেতাকে না পেলেও পরে পুলিশ তাকে পরানো হাতকড়াটি উদ্ধার করে।

কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ‘আশরাফ উদ্দিন মামলার আসামি। পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। এ সময় কয়েক শ নারী-পুরুষ পুলিশকে ঘিরে আসামি ছিনিয়ে নেয়। আমাদের পুলিশ মাত্র ৯-১০ জন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হব। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।’

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
তারেক রহমানকে বরণে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়াবাসী
সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি : সিইসি
ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনের মৃত্যু
ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
এবার টসের সময় হাত মেলালেন না বাংলাদেশ–ভারত অধিনায়ক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft