প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৮:৪৩ পিএম

স্বৈরাচার খুনী হাসিনা ও তার দোসরদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর, অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।
আজ শনিবার বিকালে বিক্ষোভ মিছিলটি আরামবাগ থেকে শুরু করে ফকিরাপুল, নয়াপল্টন হয়ে কাকরাইল মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুন, মেহেদী হাসান নয়ন, আসিফুর রহমান বিপ্লব, মো. জিন্নাহ, জাকির হোসেন বাবু, আতাউর রহমান, সাবেক সদস্য ইমরান খান ইমন, গোলাম কিবরিয়া শাহীন, সাজ্জাদ হোসেন রতন, সালাহউদ্দিন শামীম, সাইফুল ইসলাম, আরমান হোসেন, এমএ কালামসহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।
যুগ্ম আহ্বায়ক আসিফুর রহমান বিপ্লব বলেন, আমরা আন্দোলনের অগ্রভাগের সৈনিক। কিন্তু আজ আমরা পদবিহীন। আমরা পদের জন্য লালায়িত নই। আমরা শহীদ জিয়ার সৈনিক, তারুণ্যের অহংকার তারেক রহমানের সৈনিক, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। আমরা খুনী হাসিনার বিচার চাই। অবিলম্বে ১৮ কোটি জনগণের প্রত্যাশা নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আর যারা এখনও বিএনপি এবং দেশ নিয়ে ষড়যন্ত্র করছেন তাদেরকে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করতে হবে।
আজকালের খবর/ওআর