মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিল্প কারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য নির্ধারণ, পরিবেশ রক্ষায় সরকার কঠোর অবস্থানে
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৮:২৫ পিএম
শিল্প কারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য পরিশোধ বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নদী ও জলাভূমি সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ শনিবার গাজীপুর শহরের পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত ‘নদী ও জলাভূমি সিম্পোজিয়াম ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, “শিল্প কারখানাগুলো ভূগর্ভস্থ পানি অনিয়ন্ত্রিতভাবে উত্তোলন করে পরিবেশের উপর ভয়াবহ চাপ সৃষ্টি করছে। এ কারণে সরকার এ ব্যবহারের জন্য মূল্য নির্ধারণের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে জলাধার ও নদী দূষণ রোধ এবং শিল্পবর্জ্য পরিশোধন ও পুনঃব্যবহারে বাধ্য করার জন্য কঠোর আইন প্রয়োগ করা হবে।”

উপদেষ্টা আরও জানান, “ঢাকার চারটি প্রধান নদী দখল ও দূষণমুক্ত করার লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের মেয়াদে তুরাগ নদীর পুনরুদ্ধার কার্যক্রম শুরু হবে।”

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন এক তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, “গাজীপুর জেলার উপর দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, তুরাগ, বংশীসহ প্রায় এক ডজন নদী প্রবাহিত হলেও বর্তমানে সেগুলো দখল ও দূষণের কবলে পড়েছে। এলাকাটি ছিল স্বাদু পানির বিশাল ভাণ্ডার, যা এখন দূষিত হয়ে পড়েছে।”

গবেষণায় দেখা গেছে, গাজীপুর জেলার অনেক এলাকায় পানিতে দ্রবণীয় অক্সিজেনের পরিমাণ শূন্যের কোঠায় নেমে গেছে। পানির গুণগত মান ক্রমাগত হ্রাস পাচ্ছে, যা জনস্বাস্থ্য এবং প্রতিবেশ ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ।

সিম্পোজিয়ামে নদী ও জলাভূমি সংরক্ষণে ১৬ দফা প্রস্তাবনা উপস্থাপন করা হয় এবং তা বাস্তবায়নে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডুয়েটের উপাচার্য ড. মোহাম্মদ জয়নাল আবেদীন, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান  মো. আব্দুল মান্নান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার অতিরিক্ত পুলিশ কমিশনার  মো. জাহিদুল হাসান, গাজীপুরের পুলিশ সুপার  ড. চৌধুরী মো. জাবের সাদেক, বহুমুখী পাট পণ্য উৎপাদন রপ্তানিকারক সমিতির সভাপতি মো. রাশেদুল করিম মুন্না।

সিম্পোজিয়ামে পরিবেশবাদী, প্রশাসনিক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে নদী রক্ষায় সম্মিলিত প্রয়াসের আহ্বান জানানো হয়। ভূগর্ভস্থ পানির মূল্যায়ন ও ব্যবহারে সচেতনতা সৃষ্টি, নদী পুনরুদ্ধার এবং পানি পুনর্ব্যবহারে বাধ্যবাধকতা এসব সিদ্ধান্ত পরিবেশ সংরক্ষণের পথে এক নতুন অধ্যায় সূচিত করতে পারে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি
চট্টগ্রাম বন্দরে আন্দোলনের সমন্বয়ক আটক
প্রচারণার শেষ দিনে দুই নেতাসহ চার জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, কমল পাল্টা শুল্ক
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিতে বাধা নেই
এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারণ করবে: ব্যারিষ্টার নওশাদ
আপনাদের ভোট আমার হক: আবুল বসার
ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কায় এজেন্টদের সতর্ক করলেন টুকু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft