বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
ধর্মপাশায় কালিজানা ব্রীজ ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
ধর্মপাশা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৭:১৯ পিএম
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ২০২২ সালে বন্যা ও প্রবল স্রোতের কারণে কালিজানা খালের উপর নির্মিত ব্রীজটি এবং সিংপুর গ্রামের নিকটে ধর্মপাশা মহেশ খলা রাস্তা থেকে মির্জাপুর গ্রামের নেএকোনা জেলার বারহাট্রা উপজেলার সীমান্ত পাকা রাস্তাটি ভেঙে জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ১০/১২টি গ্রামের জনসাধারণের ভোগান্তি চরমে উঠে। 

এ নিয়ে স্থানীয় সাংবাদিকরা চলতি মাসেই বেশ কয়েকটি জাতীয় দৈনিক পএিকায় সংবাদ প্রকাশ করায় প্রশাসন নড়েচড়ে বসে এবং এলাকাবাসীর পক্ষ থেকে যুব সমােজর ৮/১০টি গ্রামের ছাত্র, যুবক ও জনসাধারণকে ঐক্য বন্ধ করে কালিজানা খালের উপর ভেঙে যাওয়া ব্রীজ পূণর্নির্মাণ ও রাস্তাটি সংস্কার করার দাবিতে কালিজানা ব্রীজের পাশে আজ শনিবার বিকাল ৪ টায় শত শত জনসাধারণের উপস্থিতিতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধন শেষে সমাবেশে, সাবেক সিভিল সার্জন ডা. সিরাজুল ইসলাম সাহেবের সভাপত্বিতে ও এরিয়া ম্যানেজার ইপি এল জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রভাষক সৈয়দ জিয়াউল হক লিটন, মমতাজুর রহমান, আব্দুস সালাম, আহসান তালুকদার, সামিউল, সুয়েল আহমদ, সোহাগ মিয়া, ফয়সাল আহমদ প্রমুখ।

সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্মারক লিপি প্রদান করা হয়। 

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিমান বাহিনীকে যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালি, সম্মতিপত্র সই
নন্দীগ্রামে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান
জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন
কারাবন্দি সাংবাদিকদের মুক্তির আহ্বান
দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ কাগজে কলমে সীমাবদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নন্দীগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো ১০০ মণ ধান
বিমান বাহিনীকে যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালি, সম্মতিপত্র সই
পূর্বাঞ্চলে আরএনবি প্রধানের বদলীতে আতংকিত আস্থাভাজন সদস্যরা
জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন
পাতাকা উত্তোলন ছাড়াই চলছে লালমনিরহাট পাসপোর্ট অফিস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft