সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে: আসিফ মাহমুদ
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৬:৩৫ পিএম
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে।’ শনিবার (২৪ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ তার পোস্টে বলেন, ‘অভিযোগ ও গুঞ্জন উঠলে আমি নিজেই দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিষয়টি অনুসন্ধানের অনুরোধ জানিয়েছিলাম। আমার সাবেক এপিএস সংক্রান্ত অনুসন্ধানে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতেও নির্দেশ দিয়েছি।’

তিনি বলেন, ‘কেউ যদি দুর্নীতিতে জড়ায়, সে যে-ই হোক, রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে—এটাই জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের অঙ্গীকার। সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের নিরপেক্ষতা ও পেশাদারি আমাদের নতুন বাংলাদেশের পথে এগিয়ে চলার প্রমাণ।’

উপদেষ্টা বলেন, ‘শুরু থেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে। কিন্তু আমার কাছে সত্য ও নৈতিক সাহসই মুখ্য।

সেই কারণে নিজেই অনুসন্ধানের অনুরোধ করেছি। আশা করি, দুদক নিরপেক্ষতা ও পেশাদারির সঙ্গে তদন্ত পরিচালনা করবে এবং সত্য উদঘাটিত হবে। আমরা সততা, দায়বদ্ধতা এবং সুশাসনের এমন দৃষ্টান্ত রেখে যেতে চাই, যা অনুকরণীয় হবে।’

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ঢাবিতে নারী শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে ‘প্রশাসন পোড়াও বারবিকিউ’ আয়োজন
‘ইসি বিএনপির পক্ষে, এনসিপি নির্বাচনে যাবে কিনা পুনর্বিবেচনা করছে’
নাহিদ ইসলাম ও নাসীরউদ্দীন পাটোয়ারী শোকজের জবাব দিল এনসিপি
যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
তারেক রহমানকে বরণে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়াবাসী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনের মৃত্যু
ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft