মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
হার্ভার্ডে পড়া বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করল ট্রাম্প প্রশাসন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৭:৫২ পিএম
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়া বিদেশি শিক্ষার্থীদেরও অন্যত্র চলে যেতে বলা হয়েছে, না হলে তারা যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা হারাতে পারে।

মার্কিন সরকারের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, হার্ভার্ড বিদেশি শিক্ষার্থীদের তথ্য দিতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়টি সহিংসতা, ইহুদিবিদ্বেষ ছড়ায় ও চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে মিলে কাজ করে।

ডিএসইচএস সচিব ক্রিস্টি নোয়েম বলেন, ‘বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ কোনো অধিকার নয়, এটি একটি সুবিধা মাত্র।’

হার্ভার্ড এই সিদ্ধান্তকে ‘অবৈধ ও প্রতিশোধমূলক’ বলে দাবি করেছে। তারা বলেছে, ‘১৪০টির বেশি দেশ থেকে আসা শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাস ও জাতিকে সমৃদ্ধ করে। আমরা তাদের পাশে আছি।’

এই সিদ্ধান্তকে অনেকে ট্রাম্প প্রশাসনের হার্ভার্ডবিরোধী অবস্থানের অংশ হিসেবে দেখছেন। এর আগেও হার্ভার্ডকে ‘বামপন্থী’ বলে সমালোচনা করেছিলেন ট্রাম্প। গত মাসে ফেডারেল তহবিল বরাদ্দ নিয়েও সরকারের সঙ্গে বিরোধে জড়ায় বিশ্ববিদ্যালয়টি।

শর্তগুলোর মধ্যে ছিল: বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে পরিবর্তন, বৈচিত্র্য বিষয়ক দপ্তর বন্ধ, এবং বিদেশি শিক্ষার্থীদের তথ্য অভিবাসন বিভাগকে দেওয়া। এই তহবিল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে হার্ভার্ড আদালতে মামলা করেছে।

আজকালের খবর/ওআর












http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি
চট্টগ্রাম বন্দরে আন্দোলনের সমন্বয়ক আটক
প্রচারণার শেষ দিনে দুই নেতাসহ চার জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, কমল পাল্টা শুল্ক
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিতে বাধা নেই
এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারণ করবে: ব্যারিষ্টার নওশাদ
আপনাদের ভোট আমার হক: আবুল বসার
ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কায় এজেন্টদের সতর্ক করলেন টুকু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft