মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৬:৫৯ পিএম   (ভিজিট : ২৪৯২)
চাঁদপুরের কৃতিসন্তান, ঢাকাস্থ চাঁদপুর সমিতির সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা ও রাজনৈতিক বিশ্লেষক উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৩ মে) বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ ব্যাপারে উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা বলেন, তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে বিজেপি চেয়ারম্যান জন নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামীর বাংলাদেশের নেতৃত্বে দিবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরাও তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো, ইনশাআল্লাহ। 

এদিকে, উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা বিজেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

অন্যদিকে, উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা বিজেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ শুভকাঙ্খীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা ছোটবেলা থেকেই পারিবারিকভাবে মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও সেবামূলক নানানভাবে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন।

আজকালের খবর/ওআর







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft