বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১:৩৪ পিএম
সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের সুপারিশ অনুযায়ী হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (২১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণ করা হয়েছে বলে আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়।

আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬) মোতাবেক বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণ করেছেন।

‘দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর’ বিচারকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে ২০ অক্টোবর থেকে বিচারকাজ থেকে বিরত রাখা হয়।  সেই ১২ বিচারপতির মধ্যে দিলীরুজ্জামান ছিলেন একজন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি নেওয়া খোন্দকার দিলীরুজ্জামানকে ২০১৮ সালের ৩০ মে অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এর দুই বছর পর তিনি স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন।

এই বিচারপতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় সরকারের গঠন করা বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রধান ছিলেন। তিনি ঘটনা তদন্তে রংপুরও সফর করেছিলেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
আজ প্রয়োজন একটি ঐক্যবদ্ধ দেশ: তারেক রহমান
পঞ্চগড়ে টানা ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
মস্কোর কাছে বিধ্বস্ত রুশ সামরিক কার্গো বিমান, নিহত ৭
রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ, যেকোনো সময় তফসিল ঘোষণা
বিমান বাহিনীকে যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালি, সম্মতিপত্র সই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিমান বাহিনীকে যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালি, সম্মতিপত্র সই
পূর্বাঞ্চলে আরএনবি প্রধানের বদলীতে আতংকিত আস্থাভাজন সদস্যরা
পাতাকা উত্তোলন ছাড়াই চলছে লালমনিরহাট পাসপোর্ট অফিস
জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন
লায়লা ও নাফিসাকে হত্যা, সামনে এলো আঁতকে ওঠার মতো তথ্য
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft