মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
গরমে বাড়িতে তৈরি করে ফেলুন কয়েকটি মজার স্বাদের আইসক্রিম
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ১:৩০ পিএম   (ভিজিট : ৩৬৬৮)
আইসক্রিম সব ঋতুতেই জনপ্রিয়। তবে গরমের দিনে আইসক্রিম খেতে একটু বেশি মজা লাগে। কাঠি আইসক্রিম হোক বা কাপ আইসক্রিম মুখে দিলেই শান্তি। বাড়িতে তৈরি করতে পারেন এমন কয়েকটি মজার স্বাদের আইসক্রিমের রেসিপি দিয়েছেন মিতা আজহার

লেমন আইসক্রিম 

উপকরণ:  ৩  কাপ পানি, ১ কাপ চিনি, ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার, ১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ লেমন রাউন্ড, চা চামচের চার ভাগের এক ভাগ লবণ ও লেমন কালার ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি: প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে পানি ও চিনি দিয়ে জ্বাল করুন। একে একে বাকি সব উপকরণ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। ঠান্ডা হলে মোল্ডে ঢেলে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিন। চাকুর মাথা দিয়ে একটু কেটে কাঠি দিন। এবার ১০-১২ ঘণ্টা রেখে দিন। জমে গেলে পরিবেশন করুন মজাদার লেমন ললি আইসক্রিম।

ম্যাঙ্গো আইসক্রিম 

উপকরণ: পাকা আমের রস ২ কাপ, ঘন দুধ ২ কাপ, চিনি ২ টেবিল চামচ, আইসক্রিম সিরাপ ২ চা চামচ, কর্ন ফ্লাওয়ার ১ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি: প্রথমে দুধ, চিনি জ্বাল করে নিন। কর্ন ফ্লাওয়ার পানি দিয়ে গুলে জেলি মিশিয়ে নিন। এবার আমের রস জ্বাল করে ছেঁকে নিন। দুধের মিশ্রণে মিশিয়ে জ্বালিয়ে নিন। ঠান্ডা হলে আইসক্রিমের ডাইসে ঢেলে মাঝখানে কাঠি দিয়ে ডিপ ফ্রিজে রেখ দিন। 
১২ ঘণ্টা পর পরিবেশন করুন। 

চকলেট আইসক্রিম 


উপকরণ: গুঁড়া দুধ ১ কাপ, পানি ৩ কাপ, চিনি পরিমাণ মতো, কর্ন ফ্লাওয়ার ২ টেবিল চা চামচ, আইস জেল ২ চা চামচ। 
লেয়ারের জন্য: কনডেন্সড মিল্ক ১ কাপ, বাটার ১ কাপ, কোকো পাউডার আধা কাপ।

প্রস্তুত প্রণালি: পানি, চিনি, দুধ ও বাকি সব উপকরণ একত্রে মিশিয়ে চুলায় জ্বাল করে ঘন করে নিন। ঠান্ডা হলে মোল্ডে ঢেলে ফয়েল দিয়ে ঢেকে কাঠি দিয়ে ফ্রিজে রেখে দিন ১২ ঘণ্টা। লেয়ারের জন্য রাখা উপকরণগুলো একত্রে মিশিয়ে ২ মিনিট জ্বাল করে চকলেট লেয়ার বানিয়ে নিন। একটি লম্বা গ্লাসে ঢেলে নিন। এবার ফ্রিজ থেকে আইসক্রিম বের করে চকলেটে ডিপ করে নিন। তৈরি হয়ে গেল মজাদার চকলেট আইসক্রিম।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft