মঙ্গলবার ২৬ মে ২০২৬
স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৩:২৮ পিএম   (ভিজিট : ৩৯২৩)
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২০ মে) থেকে স্টারলিংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

তিনি জানান, শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে- স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬ হাজার টাকা, অপরটিতে ৪ হাজার ২০০। সেটআপ ও যন্ত্রপাতির জন্য এককালীন খরচ হবে ৪৭ হাজার টাকা।

প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী জানান, এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। এর মাধ্যমে আনলিমিটেড ডাটা পাওয়া যাবে।

মঙ্গলবার (২০মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft