বুধবার ৩ জুন ২০২৬
নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদের
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৮:২৬ পিএম   (ভিজিট : ৭৪০)
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নগর ভবন ঘিরে লাগাতার কর্মসূচির ধারাবাহিকতায় আজ সোমবার বিকালে আগামীকাল মঙ্গলবার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।  

কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক ও সাবেক সচিব মশিউর রহমান। এসময় তিনি এখনও নগরবাসীর এই দাবি কেন মেনে নেয়া হচ্ছে না প্রশ্ন রাখেন এবং সরকারের হঠকারিতা করছে বলে অভিযোগ করে চরম নিন্দা প্রকাশ করেন। 

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে উল্লেখ করে মশিউর রহমান বলেন, ‘যদি আগামীকালের মধ্যে এই দাবি মেনে নেওয়া না হয়, এর খেসারত সরকারকেই দিতে হবে।’ যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে সরকারকে হুঁশিয়ার করেন তিনি।

এর আগে আজ সোমবার বেলা ১১টা থেকে নগরভবন এবং এর আশপাশের এলাকায় ‘ঢাকাবাসী’ ব্যানারে ব্লকেড কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বেলা ১১টায় কর্মসূচির শুরুর আগে থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বঙ্গ মার্কেট এলাকা অবরোধ করেন আন্দোলনকারীরা। একইসঙ্গে গোলাপ শাহ মাজারের রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়।

কার্যত সকাল থেকেই নগর ভবন, পুলিশ হেডকোয়ার্টারসহ আশপাশের এলাকায় অচলবস্থা বিরাজ করেছে। 

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ সোমবার পঞ্চম দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকাবাসী। এর আগে গত শনিবার ও রবিবার সচিবালয় অভিমুখে হাজার হাজার নগরবাসীর অংশগ্রহণে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন আন্দোলনকারীরা।

আজকালের খবর/ওআর









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft