বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
শিক্ষকদের বেতন-ভাতা বাড়বে, পরিশোধ করা হবে বকেয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৭:৫৫ পিএম
সামনের বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি শিক্ষকদের দেনা-পাওয়া পরিশোধ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আজ রবিবার রাজধানীর শেরেবাংলানগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, মন্ত্রিপরিষদসচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাজেটে শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে জানিয়ে ড. ওয়াহিদউদ্দিন বলেন, ‘আমি যত দিন শিক্ষা উপদেষ্টা ছিলাম, প্রতিদিন আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠক করেছি। কিছু দাবিদাওয়ার কথা শুনেছি। সবাই বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছেন।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানো হবে। পাশাপাশি অবসর-কল্যাণ ভাতা ৫ থেকে ৬ বছরের বকেয়া আছে, এগুলো মেটানো হবে। সে জন্য আসছে বাজেটে পরিচালন ব্যয় বৃদ্ধি পাবে।’

বাজেট ব্যবস্থাপনা টেকসই করা হলো সরকারের মূল লক্ষ্য। এই বাজেটে আমাদের রাজস্ব বৃদ্ধি করার চেষ্টা থাকবে বলে জানিয়েছেন তিনি।

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার ব্যয়সংবলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া  স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের প্রায় ৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকার টাকা এডিপিও অনুমোদিত হয়েছে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
১১ মাসে সীমান্তে ২৭ বাংলাদেশি হত্যা: এইচআরএসএসের প্রতিবেদন
আজ প্রয়োজন একটি ঐক্যবদ্ধ দেশ: তারেক রহমান
পঞ্চগড়ে টানা ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
মস্কোর কাছে বিধ্বস্ত রুশ সামরিক কার্গো বিমান, নিহত ৭
রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ, যেকোনো সময় তফসিল ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিমান বাহিনীকে যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালি, সম্মতিপত্র সই
পাতাকা উত্তোলন ছাড়াই চলছে লালমনিরহাট পাসপোর্ট অফিস
জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন
লায়লা ও নাফিসাকে হত্যা, সামনে এলো আঁতকে ওঠার মতো তথ্য
উলিপুরে বেগম রোকেয়া দিবস পালিত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft