মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
সাম্য হত্যার প্রতিবাদে সোনাতলায় ছাত্রদলের কালোব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি
সোনাতলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৭:১৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর নির্মম হত্যার প্রতিবাদে বগুড়ার সোনাতলা মহিলা ডিগ্রি কলেজে কালোব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

রবিবার (১৮ মে) দুপুরে কলেজ প্রাঙ্গণে সোনাতলা উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। তারা কালো ব্যাচ ধারণ করে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন এবং সাম্য হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান।

কর্মসূচিতে বক্তারা বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্য দিবালোকে সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে—এটা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি দেশের শিক্ষাঙ্গনে নিরাপত্তার চরম ব্যর্থতার প্রতিফলন। এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ।’

তারা আরও বলেন, ‘শাহরিয়ার আলম সাম্য ছিলেন মেধাবী, আদর্শবান এবং ছাত্র রাজনীতিতে নিবেদিতপ্রাণ এক তরুণ। তার এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

বগুড়া জেলা ছাত্রদলের নির্দেশনায় সোনাতলা উপজেলা ও পৌর ছাত্র দলের আয়োজনে এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা সাম্যর হত্যার প্রতিবাদে আগামী দিনগুলোতেও শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি
চট্টগ্রাম বন্দরে আন্দোলনের সমন্বয়ক আটক
প্রচারণার শেষ দিনে দুই নেতাসহ চার জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, কমল পাল্টা শুল্ক
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিতে বাধা নেই
এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারণ করবে: ব্যারিষ্টার নওশাদ
আপনাদের ভোট আমার হক: আবুল বসার
ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কায় এজেন্টদের সতর্ক করলেন টুকু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft