বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
বদলগাছীতে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত
সিয়াম, বদলগাছী
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৬:৪২ পিএম
‘দ্রুত পরিবর্তনশীল সম্প্রদায়ে জাদুঘরের ভবিষ্যত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বদলগাছীতে আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০২৫ পালিত হয়েছে।

রবিবার (১৮ মে) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পাহাড়পুর জাদুঘর হতে পাহাড়পুর বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের আয়োজনে পাহাড়পুর সেমিনার কক্ষে "জাদুঘর ব্যবস্থাপনা ও দর্শনার্থী নিরাপত্তা " বিষয়ক সেমিনারে বক্তব্য দেন উপজেলা সহকারী  কমিশনার(ভূমি) আতিয়া খাতুন, ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইফতেখার আলম, আক্কেলপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান সরকার। এ ছাড়াও উপস্থিত পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে কর্মরত সকল কর্মচারী, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিসহ আর্মড পুলিশের সদস্য, ট্যুরিস্ট পুলিশের সদস্যবৃন্দ।

আন্তর্জাতিকভাবে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর ১৮ মে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক জাদুঘর দিবস। দিবসটির উদ্যোক্তা আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস (ICOM)। সংস্থাটি বিশ্বজুড়ে জাদুঘরগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি, গবেষণা, সাংস্কৃতিক আদান-প্রদান ও সমাজে জাদুঘরের ভূমিকা তুলে ধরার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির, যারা পেলেন মনোনয়ন
১১ মাসে সীমান্তে ২৭ বাংলাদেশি হত্যা: এইচআরএসএসের প্রতিবেদন
আজ প্রয়োজন একটি ঐক্যবদ্ধ দেশ: তারেক রহমান
পঞ্চগড়ে টানা ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
মস্কোর কাছে বিধ্বস্ত রুশ সামরিক কার্গো বিমান, নিহত ৭
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিমান বাহিনীকে যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালি, সম্মতিপত্র সই
জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন
পাতাকা উত্তোলন ছাড়াই চলছে লালমনিরহাট পাসপোর্ট অফিস
লায়লা ও নাফিসাকে হত্যা, সামনে এলো আঁতকে ওঠার মতো তথ্য
বাড়ছে ট্রেনের ভাড়া, কোন রুটে কত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft