মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
সাম্য হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগ থানা ঘেরাও
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ৩:০১ পিএম   (ভিজিট : ৫৭৭)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ থানা আবারও ঘেরাও করেছে ঢাবি শিক্ষার্থীরা।

রবিবার (১৮ মে) দুপুর ১২টা থেকে থানার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা থানা ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ ছাড়া সাম্য হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান এবং তাদের বিচারের দাবি জানান।

শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মারুফা বলেন, শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে থানা গেটের সামনে অবস্থান নেয়। সাম্য হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এবং বিচারের দাবিতে তারা অবস্থান নিয়েছে। যদিও থানার পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, সঠিকভাবে তদন্ত কাজ চলছে এবং ইতোমধ্যে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৬ মে) বেলা ১২টায় থানা ঘেরাও কর্মসূচি পালন করতে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে আসেন শিক্ষার্থীরা। সেদিনও তারা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন। পরে থানা পুলিশের আশ্বাসে তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে চলে যান।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, শিক্ষার্থীরা এসেছিলেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা বিষয়টি বুঝিয়েছি। পরে তারা আমাদের কথা বুঝতে পারেন এবং চলে যান। এছাড়া এ ঘটনায় আমরা ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছি। মামলাটি তদন্তাধীন রয়েছে। এই ঘটনার সঙ্গে' জড়িত বাকিদের গ্রেপ্তারে আমাদের সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft