বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
আমি রাজনীতিতে আর কামব্যাক করব না: হিরো আলম
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ১:১২ পিএম   (ভিজিট : ৫২৯)
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেন, ‘আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করছি। দুইবার পাসও করছিলাম। বর্তমানে দেশের যে পরিস্থিতি তাতে নির্বাচন করা সম্ভব না। আমি রাজনীতি থেকে চলে আসছি। রাজনীতিতে আর কামব্যাক করব না।’ 

শনিবার (১৭ মে) বিকেলে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়নে দুর্গাপ্রসাদ এলাকায় স্বপন জেন্টস পার্লার উদ্বোধনী অনুষ্ঠানে হিরো আলম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রতিটি লোকের জীবনে স্বপ্ন থাকে। অনেকেই ছোট করে দেখে। ছোট করে দেখার কিছু নেই। যে কোনো স্বপ্নের পিছে লেগে থাকতে পরিশ্রম লাগে। যে কোনো ব্যবসায় লেগে থাকলে একদিন না একদিন সফলতা আসবে। কোনো ব্যবসাকেই ছোট করে দেখবেন না। এই এলাকার ভক্তরা স্বপন ভাইয়ের সেলুনে আসবেন। সবাই দোয়া করবেন যেন স্বপন ভাই ভালো কিছু করে।

হিরো আলম বলেন, কোন দেশের জন্য রাজনীতি করবেন। যে দেশের জনগণ নিয়ে এত কিছু করবেন, সেই দেশের জনগণই ৫টি ভালো কাজ করলেও একটা ভুলে কোনো ছাড় দেয় না। আমি যে দেশের জনগণের জন্য আন্দোলন করলাম সংগ্রাম করলাম। ছাত্র রাজনীতির শুরু থেকে যেখানে অন্যায়, অত্যাচার সেখানে হিরো আলম দাঁড়িয়েছে। বিনিময়ে হিরো আলম মানুষের কাছে কি পাইল? মানুষের লাঞ্চনা, মাইর, ধিক্কার- এছাড়া কি পাইছি। কাদের জন্য লড়ব। ধরেন আইনের কাছে যাবেন, আদালতে যাবেন, আদালতে কার বিরুদ্ধে মামলা করবেন। আদালতেও নিস্তার পাই নাই। 

আমরা মনে করছিলাম, পরিবর্তনে কিছু পামু। কোনো পরিবর্তন নাই। এখন যে পরিস্হিতি ভালো কিছু করতে পারব না। দেশের যদি ভালো কিছু করতে না পারি, জনগণের কাছে কেন দাঁড়াব। আমি ভাই মিডিয়ার লোক, মিডিয়া নিয়ে থাকতে চাই। সামনে কাজ করতে চাই অনেকগুলো। 
এই সময় উপস্থিত ছিলেন স্বপন জেন্টস পার্লার স্বত্বাধিকারী স্বপন মিয়া, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ ফরাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft