রবিবার ১৮ জানুয়ারি ২০২৬
মাদারগঞ্জে জামায়াত দুই নেতার গলায় জুতার মালা দিলো স্থানীয়রা
মাদারগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ১২:৩৪ পিএম
জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা নামে সমবায় সমিতির দোকানের মালামাল গোপনে সরানোর সময় স্থানীয়রা জামায়াত ইসলামীর দু্ই নেতাকে আটক করে গলায় জুতার মালা দেওয়ার ঘটনা ঘটেছে। 

শনিবার (১৭ মে) দিবাগত রাতে উপজেলা সদরের বালিজুড়ি বাজারে এ ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আটককৃতদের মধ্যে জামালপুর শহর জামায়াতের আমীর মোকাদ্দেস হোসেন। অন্যজন তার সহযোগী বলে জানা গেছে।

আল আকবা সমবায় সমিতির সমিতির গ্রাহক রকিবুল ইসলাম আ. রহিম বলেন, শনিবার গভীর রাতে মাদারগঞ্জ উপজেলা সদরের বালিজুড়ি বাজারে আল আকাবা সমবায় সমিতির অফিসের নীচ তলায় তাদের পরিচালিত ‘ওয়ান এ’ নামের একটি রেডিমেড পোষাক দোকান থেকে দুইজন গোপনে তারা কয়েক লাখ টাকার মালামাল সরানোর চেষ্টা করে। এ সংবাদ পেয়ে গ্রাহকরা তাদের মালামালসহ আটক করে ওই দোকানে বেঁধে রাখে। তাদের মধ্যে জামায়াতে ইসলামীর জামালপুর শহর শাখার আমীর মোকাদ্দেস হোসেনের পরিচয় জানা গেছে। তিনি দাবি করেন দোকানে তার অংশিদারিত্ব রয়েছে।

সমিতির আরেক গ্রাহক আজাহারুল ইসলাম জানান, কয়েক হাজার গ্রাহকের ৭০০ কোটি আমানত আত্মসাৎ করে পালিয়েছে সমিতির কর্মকর্তারা। তারা উচ্চ হারে সুদের লোভ দেখিয়ে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে ১ বছর আগে থেকে অফিস বন্ধ করে গা ঢাকা দেয়। তাদের পরিচালিত এই দোকান থেকে মালামাল সরিয়ে ফেলায় তারা দুইজনকে আটক করেছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন বলেন, দুইজনকে মাদারগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে জামায়াতে নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ঢাবিতে নারী শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে ‘প্রশাসন পোড়াও বারবিকিউ’ আয়োজন
‘ইসি বিএনপির পক্ষে, এনসিপি নির্বাচনে যাবে কিনা পুনর্বিবেচনা করছে’
নাহিদ ইসলাম ও নাসীরউদ্দীন পাটোয়ারী শোকজের জবাব দিল এনসিপি
যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
তারেক রহমানকে বরণে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়াবাসী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনের মৃত্যু
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft