মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন দেওয়ার মতো সুষ্ঠু পরিবেশ এখনও হয়নি: তাহের
নিজস্ব প্রিতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ১২:২৮ পিএম
নির্বাচন দেওয়ার মতো সুষ্ঠু পরিবেশ এখনও তৈরি হয়নি, নির্বাচন কমিশনের কিছু বিষয় প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

রবিবার (১৮ মে) সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসার আগে তিনি এ মন্তব্য করেন।  

জামায়াতের নায়েবে আমির বলেন, জামায়াতে ইসলামী শুধু দলকে কেন্দ্র করে নয়, সাধারণ মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে সংস্কার চায়। নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সেটি আমাদের লক্ষ্য। তবে সুস্পষ্ট টাইমলাইন না থাকায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে।
 
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন, সেগুলো করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। তবে নির্বাচন দেওয়ার মতো এখনও সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। নির্বাচন কমিশনের কিছু বিষয় প্রশ্নবিদ্ধ।
 
এ সময় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে আশা করি সেসবেও একমতে পৌঁছাতে পারব।
 
ঐকমত্য শুধু কমিশনের কাজ নয়, সব রাজনৈতিক শক্তির সাহায্যেই ঐকমত্যে পৌঁছাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
 
আলী রীয়াজ বলেন, যত দ্রুত সম্ভব আমরা জাতীয় সনদের দিকে এগিয়ে যেতে চাই।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি
চট্টগ্রাম বন্দরে আন্দোলনের সমন্বয়ক আটক
প্রচারণার শেষ দিনে দুই নেতাসহ চার জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, কমল পাল্টা শুল্ক
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিতে বাধা নেই
এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারণ করবে: ব্যারিষ্টার নওশাদ
আপনাদের ভোট আমার হক: আবুল বসার
ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কায় এজেন্টদের সতর্ক করলেন টুকু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft