বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
২৩ বছর পর লিগ শিরোপার স্বাদ পেল মোহামেডান
ক্রীড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৮:১৭ পিএম
দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলল মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

শনিবার (১৭ মে) কুমিল্লায় ফর্টিস এফসির কাছে আবাহনী ২-১ গোলে হেরে যাওয়ায় তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়ে গেছে সাদা-কালোদের।

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে ২০০৭ সালে পেশাদার যুগের সূচনা হয়। এরপর ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ জিতলেও লিগ শিরোপা অধরাই ছিল মোহামেডানের। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। অর্থাৎ বাংলাদেশ পেশাদার লিগে প্রথম শিরোপা আর ঘরোয় ফুটবল লিগে ২০০২ সালের পর এই শিরোপা জিতলো মোহামেডান। 

বর্তমানে ১৫ ম্যাচ শেষে মোহামেডানের সংগ্রহ ৩৮ পয়েন্ট, যেখানে সমান ম্যাচ খেলে আবাহনী সংগ্রহ ২৮ পয়েন্ট। শেষ তিন ম্যাচে হারলেও পয়েন্ট টেবিলে মোহামেডানকে পেছনে ফেলতে পারবে না আবাহনী। তাই আজ আবাহনী হারের পর ক্লাব ভবনেই শিরোপা উৎসবে মেতে উঠেন সাদা-কালো দলের ফুটবলাররা।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিমান বাহিনীকে যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালি, সম্মতিপত্র সই
নন্দীগ্রামে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান
জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন
কারাবন্দি সাংবাদিকদের মুক্তির আহ্বান
দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ কাগজে কলমে সীমাবদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নন্দীগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো ১০০ মণ ধান
বিমান বাহিনীকে যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালি, সম্মতিপত্র সই
পূর্বাঞ্চলে আরএনবি প্রধানের বদলীতে আতংকিত আস্থাভাজন সদস্যরা
জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন
পাতাকা উত্তোলন ছাড়াই চলছে লালমনিরহাট পাসপোর্ট অফিস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft