শনিবার ২ মে ২০২৬
বাইফা অ্যাওয়ার্ড পেলেন তানিয়া আফরিন
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৬:৩৬ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৫ ৬:৫৮ পিএম  (ভিজিট : ১৩৫৩)
দেশের অন্যতম বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা)। 

শুক্রবার (১৬ মে) এর চতুর্থ আসর অনুষ্ঠিত হলো রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। এবার সেরা ব্রডকাস্ট ও সেরা টিভি উপস্থাপিকার অ্যাওয়ার্ড পেলেন তানিয়া আফরিন।

এ নিয়ে তিনি বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। তার ভাষ্য, যে কোনো কাজের স্বীকৃতি সবার জন্য আনন্দের বলতে পারি। একইসঙ্গে দায়িত্বও বাড়িয়ে দেয়। আমি চেষ্টা করবো আগামীতে আরো ভালো কাজ করার জন্য।

চলমান অন্যদের থেকে একটু ব্যতিক্রমী অনুষ্ঠান নিয়ে বারবার পর্দায় আসছেন তানিয়া আফরিন। নারীদের অধিকার নিয়েই তিনি বেশি কথা বলছেন। বর্তমানে বিটিভি ও এটিএন বাংলায় নারীদের নিয়ে দুটি অনুষ্টান উপস্থাপন করছেন এ গ্ল্যামারকন্যা।

বিটিভিতে প্রচার হচ্ছে তানিয়ার উপস্থাপনায় ‘নারীদের কথা’ অনুষ্ঠানটি। এ ছাড়া শিগগির এটিএন বাংলায় প্রচার আসছে তার উপস্থাপনায় ‘অপরাজিতা’ নামের আরো একটি অনুষ্ঠান। 

আজকালের খবর/আরইউ









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft