শনিবার ১৮ এপ্রিল ২০২৬
মোহনগঞ্জে বজ্রপাতে দুই তরুণের মৃত্যু
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ২:১২ পিএম   (ভিজিট : ১০৬১)
নেত্রকোণার মোহনগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) সকালে উপজেলার পেরিরচর গ্রামের সামনে থাকা পেরির বিলে তাদের লাশ দেখতে পায় এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকেলে দিকে পেরির বিলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। 

নিহতরা হলেন- উপজেলার ৪নং মাঘান-সিয়াধার ইউনিয়নের পেরিরচর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২৮) ও একই গ্রামের মজিবুর রহমানের ছেলে তানজিদ (১৮)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বাড়ির সামনে পেরির বিলে মাছ ধরতে যান পাপ্পু ও তানজিদ। বিকেলে প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। দিনশেষে তারা বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন বিলে তাদের খুঁজতে বের হন। পরে শনিবার সকালে পেরির বিলের একটি গাছের পাশে তাদের লাশ দেখতে পায় এলাকাবাসী। তাদের শরীরের বিভিন্ন জায়গায় বজ্রপাতে পোড়ার চিহ্ন রয়েছে। শনিবার লাশ উদ্ধার করেছে থানা মোহনগঞ্জ পুলিশ। 

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ পেরির বিল পাড় থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে তারা মাছ ধরতে বিলে যান। পরে রাতে আর বাড়ি ফেরেননি। সকালে পেরির বিলে তাদের লাশ পাওয়া যায়। তাদের শরীরের কয়েক জায়গায় পোড়া চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার ও বিষয়টি তদন্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft