শুক্রবার ১ মে ২০২৬
আশিকুর-ফয়সালের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৮:২২ পিএম   (ভিজিট : ১৪৩২)
ভারতের অরুনাচল প্রদেশে শুক্রবার (১৬ মে) সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যায় বাংলাদেশ। 

একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। খেলার ৭৪ মিনিটে ডেডলক ভাঙেন আশিকুর রহমান। ৬ মিনিট পর গোল করে ব্যবধান বাড়ান নাজমুল হুদা ফয়সাল। শেষদিকে একটি গোল হজম করে বাংলাদেশ।  

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরেকটি গোল করার সুযোগ পায় বাংলাদেশ। তবে ফয়সালের দেওয়া সেই পাস কাজে লাগাতে পারেননি সালাহউদ্দিন সাহেদ। তার শট সরাসরি নেপাল গোলরক্ষকের হাতে চলে যায়। আবার সুযোগ পায় ফয়সাল। বক্সে বল পেয়ে নেপালের তিন ডিফেন্ডারের বাধায় শট নিতে পারেননি তিনি। যোগ করা সাত মিনিটের পুরোটা সময় আক্রমণাত্মক খেললেও আর গোলের দেখা পায়নি নেপাল। যার ফলে ২-১ ব্যবধানে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে লাল সবুজরা।  

শুক্রবার (১৬ মে) রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। এ ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী ১৮ মে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ।  

আজকালের খবর/ওআর










Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft