মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
বিভেদ আমাদের সর্বনাশ ডেকে আনবে: সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ১২:৩০ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলছেন, খুনি সন্ত্রাসী লীগ নিষিদ্ধের মতো একটা ঐতিহাসিক ঘটনার পরে আমাদের সিসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আমাদের বিভেদ কেবল গণহত্যাকারীদের শক্তিশালীই করবে না, বরং আমাদের সর্বনাশ ডেকে আনবে।

মঙ্গলবার (১৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
ফেসবুক আইডিতে সারজিস আরও লেখেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথের ছিলাম বলেই ছুপা আওয়ামী প্রেমীরা বাধা দেওয়ার সাহস করতে পারেনি। কিন্তু তাদের গোপন চেষ্টা অবশ্যই অব্যাহত আছে। আমাদের দাবির আংশিক বাস্তবায়ন হয়েছে। পূর্ণ বাস্তবায়নের পূর্ব পর্যন্ত যে কোনো বিভেদ আমাদের দাবি বাস্তবায়নে অন্তরায় হয়ে দাঁড়াবে।’তিনি লেখেন, ‘জাতির এই জরুরি ঐক্যের মুহূর্তে জুলাইয়ের মহান ঐক্য যেন কোনো ইকুয়েশনেই আমরা বিনষ্ট না করি।

অস্তিত্বের এই লড়াইয়ের চেয়ে অন্য কোনো কিছুর প্রায়োরিটি যেন কখনোই বেশি না হয়। অন্যথায়, ইতিহাস ও জনতার আদালতে দোষী হিসেবে সেই নামগুলো আজীবন লেখা থাকবে।’

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি
চট্টগ্রাম বন্দরে আন্দোলনের সমন্বয়ক আটক
প্রচারণার শেষ দিনে দুই নেতাসহ চার জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, কমল পাল্টা শুল্ক
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিতে বাধা নেই
এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারণ করবে: ব্যারিষ্টার নওশাদ
আপনাদের ভোট আমার হক: আবুল বসার
ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কায় এজেন্টদের সতর্ক করলেন টুকু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft