রবিবার ১৮ জানুয়ারি ২০২৬
পূর্বধলায় নিখোঁজের পরদিন যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১২:১০ পিএম
নেত্রকোনার পূর্বধলায় নিখোঁজের পর দিন রুবেল মিয়া (২৭) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ৮ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ছনধরা ও নোয়াপাড়া গ্রামের মাঝামাঝি শালদিঘা ব্রিজের কাছাকাছি স্থানে বেহি বিলের পশ্চিম পাশে বোর ক্ষেত থেকে গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রুবেল মিয়া উপজেলার আগিয়া ইউনিয়নের পূর্ব বুধী গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মী ছিলেন এবং স্থানীয় রেনেসাঁ ক্লাবের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ সুত্রে ও নিহতের স্বজনরা জানান, রুবেল মিয়া ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত। গতকাল বুধবার আনুমানিক রাত ১১টায় বাইক নিয়ে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা বাজারের উদ্দেশ্যে যায়। তারপর থেকে নিখোঁজ তার কোনো খুঁজ খবর পাওয়া যাচ্ছিল না। রাতে বাড়ি না ফেরায় রুবেলকে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। পরে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের ছনধরা ও নোয়াপাড়া গ্রামের মাঝামাঝি স্থানে বেহি বিলের পশ্চিম পাশে বোর ক্ষেত থেকে গলাকাটা মৃতদেহটি উদ্ধার করে হয়। 

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম বলেন, “নিহতের দুই পা বস্তা দিয়ে বাঁধা ছিল এবং গলা কাটা অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। ঘাতকরা হত্যাকাণ্ডের পর রুবেলের ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেল (নং: ময়মনসিংহ হ-১৬-০৭১৪) নিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রুবেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
নাহিদ ইসলাম ও নাসীরউদ্দীন পাটোয়ারী শোকজের জবাব দিল এনসিপি
যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
তারেক রহমানকে বরণে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়াবাসী
সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনের মৃত্যু
ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft