রবিবার ১৮ জানুয়ারি ২০২৬
টেকনাফে গহীন পাহাড়ে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার
ফারুকুর রাহমান, টেকনাফ
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৮:৩৯ পিএম
কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৪টি রামদা, ৩টি বড় ছুরি, ৩টি ছোট ছুরি, ৩টি দেশীয় পিস্তল, ৮ রাউন্ড গুলি, ৫টি শর্ট গানের কার্তুজ, ১টি ড্রাইপার, ১০০ গ্রাম গাঁজাসহ ২ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাহাড়ি এলাকায় অপহরণকারী, মাদক কারবারি এবং চোরাকারবারিদের বিরুদ্ধে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে র‍্যাব ১৫ এর সিও লেফটেন্যান্ট কর্নেল কামরুল জানান, কক্সবাজার একটি অপরাধ প্রবণ এলাকা। এই জেলায় গত তিন মাসে আনুমানিক ৪০টি মত অপহরণের ঘটনা ঘটেছে। নিয়মিত মাদক কারবারি এবং চোরাকারবারিদের সংখ্যা বেড়ে চলেছে, আমরা যতটুকু উপলব্ধি করেছি এই ঘটনাগুলো উখিয়া-টেকনাফের বিভিন্ন জায়গায় হরহামেশা ঘটছে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় টেকনাফের বিভিন্ন পাহাড়ি জায়গায় একটি বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছি। এমনকি অপহরণকারীদের আস্তানা থেকে বিভিন্ন মাদক, অস্ত্র, গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, অতীতেও কক্সবাজার জেলার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় আমরা অভিযান পরিচালনা করেছি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। এখন থেকে আমরা বর্ণিত এলাকাগুলোতে প্রায় সময় সাঁড়াশি অভিযান পরিচালনা করব, যাতে এই এলাকাগুলোতে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ কমে যায়। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ যেন ভালোভাবে প্রতিষ্ঠিত হয়।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি : সিইসি
ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
ব্যালট পেপার ও কমিশনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা: ইসি ভবন ঘেরাও ছাত্রদলের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনের মৃত্যু
ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
এবার টসের সময় হাত মেলালেন না বাংলাদেশ–ভারত অধিনায়ক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft