শনিবার ১৮ এপ্রিল ২০২৬
‘রাতে দেশ ছাড়তে পারেন জাপা মহাসচিব চুন্নু’
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৫:৩৯ পিএম   (ভিজিট : ১৪৪৩)
জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু আজ বৃহস্পতিবার রাতে দেশ ছাড়তে পারেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

আবু হানিফ তার পোস্টে বলেছেন, আমাদের কাছে তথ্য রয়েছে আজ রাতে আওয়ামী দোসর জাপার মহাসচিব দেশত্যাগ করতে পারেন। বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে।

জানা যায়, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনেও তিনি অংশ নিয়েছিলেন। আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টিকে জোটবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই জাপা নেতা।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হওয়ার পর জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

এর পর থেকেই তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft