শনিবার ১৮ এপ্রিল ২০২৬
বদলগাছীতে পরিত্যক্ত ৮৪টি প্যাকেটজাত মাংস উদ্ধার, জনমনে শঙ্কা
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৩:৫২ পিএম   (ভিজিট : ২৯৩৭)
নওগাঁর বদলগাছীতে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ৮৪ প্যাকেট মাংস উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর গ্রামের ব্রিজের নিচ থেকে মাংসের প্যাকেট উদ্ধার করা হয়। তবে মাংসগুলো কিসের তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। এ নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়- উপজেলার বদলগাছী-আক্কেলপুর সড়কের বিষ্ণুপুর গ্রামের ব্রিজের নিচে মাংসের প্যাকেট পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। স্থানীয়রা দেখে থানা পুলিশে সংবাদ দেয়। এ খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য ভিড় করেন উপজেলার বিভিন্ন এলাকার লোকজন। মাংসগুলো প্যাকেট অবস্থায় ছিলো। তবে কিসের মাংস তা এখনো পরিস্কার করে বলা যাচ্ছে না।

বদলগাছী থানার ওসি(তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে প্যাকেটে কিসের মাংস তা বলা সম্ভব না। পরীক্ষার পর বলা যাবে কিসের মাংস।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft