রবিবার ১৮ জানুয়ারি ২০২৬
গুলশানে ভাস্কর রাসাকে হেনস্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১১:০৪ পিএম
রাজধানীর গুলশানে ভাস্কর রাসাকে রিকশা থেকে নামিয়ে হেনস্তা করার অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, এক যুবক রিকশা থামিয়ে ভাস্কর রাসাকে বলছেন, ‘আপনার নামে মামলা হয় নাই? আপনি কই যান? গুলশান থানায় চলেন। আপনি কী করেছেন, জানেন না? চলেন, থানায় চলেন।’ এ সময় ভাস্কর রাসাকে গালাগাল করেন ওই যুবক। এক পর্যায়ে পেছন থেকে লাঞ্ছিত করেন তিনি।

জানা যায়, সোমবার সন্ধ্যায় ভাস্কর রাসা রিকশায় গুলশান সাজু আর্ট গ্যালারিতে যাচ্ছিলেন। গুলশান ১ ও ২-এর মাঝামাঝি স্থানে এক যুবক রিকশা থামিয়ে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন। দু-তিন সঙ্গী নিয়ে ওই যুবক লোকজন জড়ো করার চেষ্টা করলে ভাস্কর রাসা দৌড়ে রাস্তা পার হয়ে চলে যান। এ সময় পেছন থেকে তাঁকে আঘাত করা হয়।

তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি ভাস্কর রাসা। তিনি পুলিশেও কোনো অভিযোগ দেননি। ভাস্কর রাসার পারিবারিক সূত্র জানায়, ২০১১ সালের সেপ্টেম্বরে ১৪ ঘণ্টার বেশি নিখোঁজ ছিলেন। পরদিন ভোরে তাঁকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পাওয়া যায়, পোশাক ছেঁড়া ছিল। নিখোঁজের কারণ আজও জানতে পারেননি পরিবারের সদস্যরা। নতুন করে এ ঘটনায় ভাস্কর রাসা মানসিকভাবে আঘাত পেয়েছেন।

ভাস্কর রাসা দেশের গুরুত্বপর্ণ অনেক ব্যক্তির ভাস্কর্য তৈরি করেছেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে তাঁর করা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্য শোভা পাচ্ছে।

জানতে চাইলে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার তারেক মাহমুদ জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও তারা দেখেছেন। ভাস্কর রাসাকে হেনস্তার ঘটনাস্থল চিহ্নিত ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।



আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি : সিইসি
ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
ব্যালট পেপার ও কমিশনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা: ইসি ভবন ঘেরাও ছাত্রদলের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনের মৃত্যু
ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
এবার টসের সময় হাত মেলালেন না বাংলাদেশ–ভারত অধিনায়ক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft