জমি সংক্রান্ত বিরুদের জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪০) আটক করে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কালীগঞ্জ রেলসেতু সংলগ্ন শুভখিলা গ্রামের মৃত শিরো মিয়ার ছেলে নিহত দিলুর সঙ্গে তার আপন চাচাতো ভাই হামিদুল হকের ছেলে এনামুল হকের দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। গত কয়েকদিন পূর্বে ভাতিজা এনামুল হক জোরপূর্বক গাছে কেটে নেওয়াতে প্রশাসনের নিকট অভিযোগ করে বাধা দিয়েছিলেন চাচা দিলু। এতে ভাতিজা এনামূল হক ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে দেশীয় দা দিয়ে চাচা দেলোয়ার হোসেন দিলুকে কুপিয়ে আহত করে। স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী রুমা আক্তারকেও কুপিয়ে আহত করে ভাতিজা এনামুল। পরে স্থানীয়রা আহত দেলোয়ার হোসেন দিলু ও রুমা আক্তারকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে হাসপাতালে চিকিৎসা নেওয়ার আগেই দেলোয়ার হোসেন দিলুর মৃত্যু হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক এনামুল হককে আটক করা হয়েছে এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আজকালের খবর/ওআর