রবিবার ১৮ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রে পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১০:২৮ পিএম
দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পালানোর সময় বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা গ্রেপ্তার হয়েছেন। 

বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (১ মে) দুপুরে তাকে বানারীপাড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা গণমাধ্যমকে বলেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি বিমানবন্দরের ইমিগ্রেশনে জানিয়ে আগেই তথ্য দেওয়া ছিল।

তিনি আরও বলেন, উপজেলার চাখার এলাকার এক বিএনপি নেতার করা চাঁদাবাজি মামলার আসামি হিসেবে মাওলাদ হোসেন সানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা থানায় হত্যা মামলা রয়েছে।

এদিকে, উপজেলা আওয়ামী লীগ নেতা মাওলাদ হোসেন সানার গ্রেপ্তারের খবরে তার ফাঁসির দাবিতে আজ দুপুরে বানারীপাড়ায় বিএনপি ও যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছেন।

প্রসঙ্গত, মাওলাদ হোসেন সানা বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা পরিষদের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ছিলেন। এর আগে তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলেন। 

এছাড়া গত বছরের ৫ জুন অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে মাওলাদ হোসেন সানা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুকের কাছে পরাজিত হন।

আজকালের খবর/বিএস  








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি : সিইসি
ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
ব্যালট পেপার ও কমিশনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা: ইসি ভবন ঘেরাও ছাত্রদলের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনের মৃত্যু
ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
এবার টসের সময় হাত মেলালেন না বাংলাদেশ–ভারত অধিনায়ক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft