শনিবার ৬ জুন ২০২৬
সাতক্ষীরায় বিএনপির সার্চ কমিটিতে আওয়ামী দোসর, বাতিল দাবিতে বিক্ষোভ সমাবেশ
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৪:৫৯ পিএম   (ভিজিট : ১৮৫২)
সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার ১৪টি ইউনিয়নে বিএনপির রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে স্বৈরাচারের দোসরদের নিয়ে বিএনপির সার্চ কমিটি গঠনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় শহরের নিউমার্কেট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের ইটাগাছা হাটের মোড় এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন-  জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক আহবায়ক মো. শের আলী, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন রাজুসহ অন্যান্যরা। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা এসময় অভিযোগ করে বলেন, বিএনপির সার্চ কমিটিতে যাদের অর্ন্তভূক্ত করা হয়েছে তাদের অনেকেরই গত ৫ আগষ্টের আগে আন্দোলন সংগ্রামে তাদের খুঁজে পাওয়া যায়নি। এমনকি গত ১৭ বছরেও তারা বিএনপির কোন কর্মসূচিতে ছিলেন না। আওয়ামী লীগের দোসর, চোরাকারবারী ও বিগত দিনে বিএনপির আন্দোলন সংগ্রামে যাদের কোন ভূমিকা ছিল না তাদের নিয়েই এই সার্চ কমিটি গঠন করা হয়েছে। 

বক্তারা অবিলম্বে এই সার্চ কমিটি বাতিলের জোর দাবি জানান।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft