শনিবার ৭ মার্চ ২০২৬
সরকারি চাকরিজীবীর জন্য সুখবর, যারা পাবেন উচ্চতর গ্রেড
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১:০৭ পিএম   (ভিজিট : )
সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে প্রায় ১৫ লাখ সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এই সুবিধা পাবেন।

বুধবার (৩০ এপ্রিল) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল।

২০১৭ খ্রিষ্টাব্দের ১২ ফেব্রুয়ারি সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। সংক্ষুব্ধ চাকরিজীবীদের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেওয়া হয়েছিল।

এর আগে, ২০১৬ খ্রিষ্টাব্দের ২১ সেপ্টেম্বর এ সংক্রান্ত পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। এতে জানানো হয়, একই পদে কর্মরত কোনো সরকারি কর্মচারী দুই বা এর চেয়ে বেশি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে নতুন পে-স্কেল অনুযায়ী তিনি উচ্চতর গ্রেড পাবেন না। তবে এরই মধ্যে একটিমাত্র টাইম স্কেল অথবা সিলেকশন গ্রেড পেলে নতুন স্কেলে শুধু একটি উচ্চতর গ্রেড পাবেন।

পরিপত্রটি জারি হওয়ার পর সরকারি চাকরিজীবীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। পরে এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বিভিন্ন সময়ে হাইকোর্টে একাধিক রিট করেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি চাকরিতে নিচের স্তরের কর্মচারীদের আর্থিক সুবিধা নিশ্চিত নতুন পে স্কেলে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড প্রথা প্রবর্তন করে সরকার। নতুন স্কেল অনুযায়ী কোনো কর্মচারী একই পদে ১০ বছর চাকরি করার পর পদোন্নতি না পেলে স্বয়ংক্রিয়ভাবে দুটি উচ্চতর গ্রেড পাবেন। কিন্তু মূল পে স্কেলে দেওয়া নিয়ম কার্যকর করতে স্পষ্টীকরণের ব্যাখ্যা দিয়ে পরিপত্রটি জারি করেছিল অর্থ মন্ত্রণালয়।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ট্রেনে ঈদযাত্রা: ১৭ মার্চের টিকিট মিলবে শনিবার
গ্যাসের দাম যদি বাড়ে, তো বাড়ুক : ট্রাম্প
সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিএমআই-এর দোয়া ও ইফতার মাহফিল
সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন
ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft