শুক্রবার ৬ মার্চ ২০২৬
সাংবাদিক হাসান-উজ-জামানকে পুলিশি তলবে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নিন্দা
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৯:২৪ পিএম   (ভিজিট : )
সংবাদ প্রকাশের জেরে দৈনিক ইনকিলাবের ক্রাইম রিপোর্টার হাসান-উজ-জামানকে পুলিশি তলবের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন পেশাজীবী সংগঠন। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংগঠনটির পক্ষে এক বিবৃতিতে বলেন, সাংবাদিক হাসান-উজ-জামানকে সংবাদ প্রকাশের জেরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তদন্তকারী কর্মকর্তার দপ্তরে উপস্থিত হওয়ার নোটিশ স্বাধীন সাংবাদিকতার ওপর চরম হুমকি।  ডিএমপির এ ধরনের নোটিশ মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার পরিপন্থী। তারা অবিলম্বে এ  নোটিশ প্রত্যাহারের দাবি জানান।  

অনুরূপ এক বিবৃতিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এমএম বাদশা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, প্রতিবেদন প্রকাশের জেরে গঠিত তদন্ত কমিটি কোনো রিপোর্টারকে এভাবে তলব করতে পারে না। তারা আদালত নন। এটি একেবারেই অগ্রহণযোগ্য। 

এ ছাড়া বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) সভাপতি তারিকুল ইসলাম মাসুম এবং সাধারণ সম্পাদক মাহবুব সৈকত এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হাসান-উজ-জামানকে দেওয়া পুলিশের নোটিশ অফিসিয়ালভাবে অবিলম্বে প্রত্যাহার চেয়েছেন। তারা বলেন, এভাবে তলব না করে গোপনে রিপোর্টারের কাছে কোনো প্রমাণ থাকলে তারা চাইতে পারতেন। 

গত ২১ ফ্রেব্রুয়ারি ‘লাশ নিয়ে ছয় ঘণ্টার লুকোচুরি, স্বাভাবিক মৃত্যু যখন হত্যা’ শিরোনামে হাসান-উজ-জামানের করা প্রতিবেদন দৈনিক ইনকিলাবে প্রকাশিত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সশনাল ক্রাইমের (স্পেশাল অ্যাকশন গ্রুপ) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সোয়াট) সাইফুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে হাসান-উজ-জামানকে ২৮ এপ্রিল সকাল ১১টায় নিজ আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র ও সাক্ষ্যপ্রমাণসহ হাজির হতে নোটিশ দেওয়া হয়।  

আজকালের খবর/আরইউ







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
গ্যাসের দাম যদি বাড়ে, তো বাড়ুক : ট্রাম্প
সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
পাম দ’র পাচ্ছেন ‘দ্য লর্ড অব দ্য রিংস’ নির্মাতা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিএমআই-এর দোয়া ও ইফতার মাহফিল
সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন
ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft