মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
ঘুস গ্রহণকালে গ্রেপ্তার ডিএসসিসির ওয়ার্ড সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৪:১০ পিএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২নং অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘুস গ্রহণকালে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক বিশেষ টিম।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।

এর আগে, বুধবার (২৩ এপ্রিল) দুপুরে দুদকের ফাঁদ অভিযানে ঘুষের টাকা গ্রহণের সময় সচিব কুতুবউদ্দিন সোহেলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ঘুষের টাকাসহ অন্যান্য আলামত জব্দ করা হয়।

দুদক জানায়, রাজধানীর পূর্ব বাসাবোর সবুজবাগ এলাকায় নির্মাণাধীন লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. সাইফুল ইসলাম দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ডায়াগনস্টিক সেন্টারটি চালুর জন্য সিটি করপোরেশনের ছাড়পত্র প্রয়োজন। আবেদনপত্র দাখিলের পর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেল সরেজমিন পরিদর্শনে গিয়ে কোনো ত্রুটি না পেলেও ছাড়পত্র দেয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সচিব সোহেল হুমকি দেন যে, দাবি করা ঘুষের টাকা না দিলে তিনি কোনোভাবেই ছাড়পত্র দেবেন না। সোহেল সকল সেবাপ্রার্থীর নিকট হতেই ছাড়পত্র প্রদানের জন্য ঘুষ হিসেবে এমন টাকা নিয়ে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং দুর্নীতিবাজ কর্মকর্তাকে আইনের আওতায় আনতেই সাইফুল ইসলাম কৌশলগতভাবে টাকা দিতে সম্মত হন বলেও উল্লেখ করেন তিনি।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি
চট্টগ্রাম বন্দরে আন্দোলনের সমন্বয়ক আটক
প্রচারণার শেষ দিনে দুই নেতাসহ চার জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, কমল পাল্টা শুল্ক
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিতে বাধা নেই
এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারণ করবে: ব্যারিষ্টার নওশাদ
আপনাদের ভোট আমার হক: আবুল বসার
ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কায় এজেন্টদের সতর্ক করলেন টুকু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft