মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিত
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৩:১২ পিএম   (ভিজিট : ২১৯৮)
সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৫ নিয়ে নতুন বার্তা দিয়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। চলতি বছরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রতিযোগিতার ১৫তম আসর। তবে তা স্থগিত করা হয়েছে। টুর্নামেন্টটি এ বছর নয়, আগামী বছর আয়োজন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাফ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন সিদ্ধান্ত জানিয়ে বলে, সাফ, এর সদস্য দেশগুলো এবং স্পোর্টফাইভ (কমার্শিয়াল রাইটস হোল্ডার) মনে করে, মসৃণভাবে এই আয়োজন সম্পন্ন করার জন্য আরও সময় প্রয়োজন। তাই এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজন স্থগিত করা হয়েছে, আসরটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।

সবশেষ ২০২৩ সালে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর বসেছিল ভারতের বেঙ্গালুরুতে। সেবার অতিথি দল কুয়েতকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। রীতি অনুযায়ী দুই বছর বিরতিতে দিয়ে এ বছর ফের হওয়ার কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ।

এখন পর্যন্ত ১৪টি সাফ চ্যাম্পিয়নশিপের আসর মাঠে গড়িয়েছে। ভারত সর্বোচ্চ ৯ এবং মালদ্বীপ ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা একবার করে শিরোপার স্বাদ পেয়েছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft